Homeঅপরাধ ও আইনরাজধানী টেলিভিশনের সঙ্গে আবু জাহাঙ্গীরের কোনো সম্পৃক্ততা নেই: সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রাজধানী টেলিভিশনের সঙ্গে আবু জাহাঙ্গীরের কোনো সম্পৃক্ততা নেই: সতর্কীকরণ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী টেলিভিশনের নাম ও পরিচয় ব্যবহার করে অননুমোদিতভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল রাজধানী টেলিভিশন।

রাজধানী টেলিভিশনের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আতিক স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচ.এম. আবু জাহাঙ্গীর চৌধুরী বর্তমানে রাজধানী টেলিভিশনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। তিনি রাজধানী টেলিভিশনের কোনো বর্তমান কর্মকর্তা, প্রতিনিধি, জেলা প্রতিনিধি, জেলা সংবাদদাতা বা অনুমোদিত সংবাদকর্মী নন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবু জাহেদী চৌধুরী অতীতে কিছু সময় রাজধানী টেলিভিশনের সঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে দায়িত্ব পালন বা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকায় তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে রাজধানী টেলিভিশনের অনুমোদন ছাড়াই তিনি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজের ভিজিটিং কার্ডে “District Correspondent” পরিচয় ব্যবহার করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে কোনো নির্দিষ্ট জেলার নামও উল্লেখ নেই। এ ধরনের পরিচয় ব্যবহার সম্পূর্ণ অননুমোদিত এবং এর সঙ্গে রাজধানী টেলিভিশন কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করা হয়েছে।

বিশেষভাবে বান্দরবান ও পার্বত্য এলাকায় কেউ যদি আবু জাহাঙ্গীর চৌধুরীর কাছ থেকে রাজধানী টেলিভিশনের প্রতিনিধি হিসেবে পরিচয়, নিয়োগপত্র বা সংশ্লিষ্ট কোনো দাবি পান, তাহলে তার পরিচয় ও কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তার মাধ্যমে রাজধানী টেলিভিশনের অনুমোদিত কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাজধানী টেলিভিশনের হেড অফিসের প্রশাসনিক দায়িত্বে থাকা হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আতিক স্বপনের স্বাক্ষর জাল, অননুমোদিত বা অসৎ উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টিও কর্তৃপক্ষের নজরে এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোনো ব্যক্তি ব্যক্তিগত বিরোধ বা অসৎ উদ্দেশ্যে এ ধরনের আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে বৈধতা অর্জন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানী টেলিভিশনের নাম, লোগো, পরিচয়পত্র, পদবি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের অধিকার শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে অনুমোদিত ব্যক্তিদের রয়েছে। অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে রাজধানী টেলিভিশন কর্তৃপক্ষের কোনো দায় বা সম্পৃক্ততা থাকবে না।

সকল সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আবু জাহাঙ্গীর চৌধুরীকে রাজধানী টেলিভিশনের বর্তমান প্রতিনিধি হিসেবে গ্রহণ বা কোনো ধরনের অফিসিয়াল সুবিধা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নাম ও পরিচয় অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments