Homeসর্বশেষ খবরমাদকের ভয়াবহতা রোধে আনোয়ারার মুহাম্মদপুরে সচেতনতামূলক র‍্যালি

মাদকের ভয়াবহতা রোধে আনোয়ারার মুহাম্মদপুরে সচেতনতামূলক র‍্যালি

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এলাকাবাসী ও বন্দর পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুহাম্মদপুর এলাকায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় বিএনপি নেতা ইকবাল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রতন দেবনাথ ও এস আই মো.নাছির।
এ সময় স্থানীয়দের মধ্যে দিল মোহাম্মদ, টিটু, মিজান, মনির উদ্দীন,মোস্তাক, কাদের, আইয়ুবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

র‍্যালিতে আনোয়ারা থানার পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments