Homeঅপরাধ ও আইননাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার

সানজিদা আকতার রুনা
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৫ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পোয়াবন এলাকা হতে মালিকবিহীন ১,০০,৮৪১ (এক লক্ষ আটশত একচল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১১বিজিবির অধিনায়কের দিক-নির্দেশনায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৪৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা ০২টি ব্যাগ ফেলে পাহাড়ী জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগের মধ্যে হতে ১০ (দশ) কাট (খয়েরিং রং-৯৯,৭৮০ পিস এবং সবুজ রং-১,০৬১ পিস) = সর্বমোট ১,০০,৮৪১ (এক লক্ষ আটশত একচল্লিশ) পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। যার সিজার মূল্য ৩,০২,৫২,৩০০/- (তিন কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশত) টাকা।

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.ফয়জুল কবির সাংবাদিকদের বলেন দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments