Homeমানবিকবন্যাকবলিত ৪০০ পরিবারের মাঝে ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা...

বন্যাকবলিত ৪০০ পরিবারের মাঝে ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

সুমন চৌধুরী, বিশেষ প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্বিতীয় ধাপে ৪০০ পরিবারের মাঝে ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

আজ শনিবার (১ আগস্ট) আলীকদম উপজেলা রেস্ট হাউস মাঠে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়নের প্রশাসক মো. সোহেল রানা এবং ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সংকট লাঘবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, এর আগে প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে আরও ৪০০ পরিবারের মাঝে ১০ টন চাল বিতরণের মাধ্যমে দুই ধাপে মোট ১,০০০ পরিবারের কাছে ২৫ টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments