রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান সনাতনী ঐক্য পরিষদের আহব্বানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৩ রা এপ্রিল) বিকাল ৫টায় জলিল নগরস্থ শ্রী শ্রী জগন্নাথ আশ্রম মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা পাঠ করার মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রাচীণ সামাজিক সংগঠন জয়ন্তী সংঘের সাধারণ সম্পাদক কানন ধর এ সভায় সভাপতিত্ব করেন। রাউজান উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ এবং রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), প্রণব চৌধুরী (মিঠু), অরুণ বিশ্বাস, নূপুর দত্ত উল্লাস ধর, তাপস সেন রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট এর যুগ্ন আহ্বায়ক ত্রিফল চৌধুরী, শংকর দে, অয়ন দে, বিপুল তালুদার, রুবেল দে, দীপ্ত চৌধুরী , মিঠু দত্ত, ডা: রুনু কুমার শর্মা, ডেষ্টিস রাহুল ঘোষ, বাসু সরকার, সনজয় পুরোহিত, উপজেলা পূজা কমিটি সহ অর্থ সম্পাদক বিজন সিনহা, তপন চৌধুরী (মনু), শংকর দে সহ আরো অনেকে।
সভাশেষে রাউজান থেকে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সাথে সাক্ষাৎ ও পূজা উদযাপন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সিন্ধান্ত নেওয়া হয়। রাউজানের সাংসদ সদস্যের মনোনীত আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের ট্রাষ্টি কাঞ্চন তালুকদার, রাউজান উপজেলা বিএনপির আহব্বায়ক নূরুল হুদা, বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ, পৌর বিএনপির আহব্বায়ক সৈয়দ মঞ্জুরুল হক সমন্বয়কদের সহযোগিতায় আগামী রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ গঠন করা হবে বক্তারা বলেন। একই সাথে চট্টগ্রাম জেলা পূজা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে গঠনতন্ত্রের ওপর গুরুত্বরোপ করা হয়। সকলের মতামত এর ভিত্তিতে নতুন কমিটি গঠনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান সনাতনী ঐক্য পরিষদ সমন্বয়ক লিটন মহাজন (লিটু), আদ্যাপীঠ ট্রাষ্টি বোর্ড নির্বাহী সদস্য কাঞ্চন তালুকদার, শিক্ষক সাগর সেন, টিটু চৌধুরী, দোলন কৃষ্ণ ঘোষ, অঞ্জন বিশ্বাস, শিবু প্রসাদ ভট্রচার্য্য,সুজিত কুমার দাশ, সুজন দে, শুভাশিষ চক্রবর্তী, শিবু চক্রবর্তী।





