Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার - ৩

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার – ৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে সদর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর মডেল থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া গ্রামের শাহ আলমের বসতবাড়ির সামনে থেকে মো. আমিন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩০) নামে দুজনকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিন ভাগ্যবানপুর এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে এবং আনোয়ার হোসেন লালাপাড়া মহারাজপুর এলাকার ইব্রাহিম আলীর ছেলে। অপর একটি অভিযানে পিটিআই বস্তি এলাকায় এক আসামির বাড়ির সামনে থেকে মোছা. নেসা বেগম (৩০) নামে এক নারীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি পিটিআই বস্তি এলাকার মো. আজাদের মেয়ে ও মো. হৃদয়ের স্ত্রী।
এদিকে, গাঁজা সেবনের অপরাধে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আলীনগর রেলগেট এলাকার মো. আমিনুল ইসলাম (৩৮)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। একই আইনে আলীনগর ভূতপুকুর এলাকার মো. নবাব আলী (৩৫)-কে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযান সফল করতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments