আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে আনোয়ারায় নির্মাণাধীন টানেল সংযোগ সড়কের বিভিন্ন্ স্থানে বিপদজনক গর্ত করে ফেলে রাখায় বড় ধরণের দূর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। বর্ষায় পুকুর সাদৃশ্য এসব গর্তে চাতুরী চৌমুহনী বাজার ও আশপাশের শফিং মল গুলোর সামনে নারী ও শিশুদের যাতায়াতে বড় ধরণের বিপদ ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ জুলাই) ওয়ান মাবিয়া শফিং সেন্টার ও চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা এসব গর্ত দ্রুত ভরাটের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, দীর্ঘদিনএ সড়কের নির্মাণকাজ বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজার এলাকা থেকে কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। কর্ণফুলী টানেল দিয়ে ঢাকা-কক্সবাজারের দূরত্ব কমাতে আনোয়ারা কালাবিবির দিঘি থেকে শিকলবাহা ওয়াইজংশন পর্যন্ত ৮ দশমিক ১ কিলোমিটার ছয় লেনের একটি সংযোগ সড়কের ব্যয় ধরা হয় ৪৭০ কোটি টাকা। ২০২০ সালে শুরু হওয়া এসড়কের কাজ গত ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালের জুলাই মাসে এসেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
ওয়ান মাবিয়া সিটি সেন্টারের ব্যবসায়ী আজম খান বলেন, সড়কের কাজ শেষ হলেও ঠিকাদার গর্ত গুলো ফেলে রাখার কারনে ক্রেতাদের যাতায়াতে বিপদজনক হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে বর্ষায় বৃষ্টির পানিতে এসব গর্ত মরন ফাঁদে পরিণত হয়।
এবিষয়ে সড়ক নির্মাণকারীঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুর রবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।





