Homeমানবিকরুমায় বন্যা দুর্গতদের পাশে- আগাপে

রুমায় বন্যা দুর্গতদের পাশে- আগাপে

রুমা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে, স্থানীয় বেসরকারি সংস্থা আগাপে-এর বাস্তবায়নে, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই উপলক্ষে সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় বান্দরবানের রুমা উপজেলায় রুমা থানা সংলগ্নে অবস্থিত পলি মৌজা, বিডি০৫০৭-এর হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুমা, ইউএনও-এর বিশেষ প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা আল হাসির গজনফর আলী।

বেসরকারি সংস্থা আগাপে’র পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর জনাচন্দ্র ত্রিপুরার সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা থানার উপসহকারী পরিদর্শক (এসআই) আশিকুল হক ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পের তালিকাভুক্ত শিশু ও অভিভাবকেরা ।

সাম্প্রতিক বন্যায় ৫৮টি দুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণকৃত সামগ্রীগুলো হলো- ২৫ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ৫ লিটার মিনারেল ওয়াটার, ২ কেজি সয়াবিল তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ওরস্যালাইন ১ বক্স, ১টি করে লাইফবয় সাবান ও ২টি করে হুইল সাবান।
শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments