কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারে Journey Craft International-এর নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (G.O.P) কক্সবাজার শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কক্সবাজার জেলা শাখার সভাপতি ইউসুফ নুরী ও সাংগঠনিক সম্পাদক সোহাইল হান্নান।
অফিস উদ্বোধন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ Journey Craft International-এর সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন অফিসের কার্যক্রমের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে Journey Craft International-এর কক্সবাজার অফিসের নতুন যাত্রাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
Journey Craft International-এর কক্সবাজার অফিসের নতুন পথচলা সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


