Homeসর্বশেষ খবররাউজানে দোকান বন্ধ করে ফাঁসীতে ঝুলে ব্যবসায়ীর আত্মহত্যা

রাউজানে দোকান বন্ধ করে ফাঁসীতে ঝুলে ব্যবসায়ীর আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


রাউজানের উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটের এক ব্যবসায়ী ফাঁসীতে ঝুলে নিজের দোকানেই আত্মহত্যা করেছে।
নিরু বড়ুয়া (৪৫) নামের এই ব্যবসায়ী কেরানীহাটের পাশ্ববর্তী আবুরখীল গ্রামের ভবতোষ বড়ুয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছে নিরু কেরানীরহাটে খুচরা সার বিক্রেতা। তিনি গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার বিকালে দোকানের দরজা বন্ধ করে ভিতরে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে। পরে এক কাস্টমার বাইর থেকে উকি মেরে দেখতে গিয়ে তাকে ঝুলতে দেখে। পরে পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা যায়, নিরু বড়ুয়ার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির কারণে এই আত্মহত্যার ঘটনা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
তবে নাজিম উদ্দীন নামে এক ব্যবসায়ী বলেন, কযেকটি এনজিও সংস্থা থেকে ২০/ ৩০ লাখ টাকার লোন নিয়েছিল আত্মহত্যাকারী। ব্যবসা মন্দা যাচ্ছিল, কিস্তি পরিশোধ করতে পারছিলো না। হয়তো সেকারণে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তাদের কাছ থেকে জেনে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments