Homeরাজনীতিবান্দরবান সদর ও লামার রূপসীপাড়া ইউনিয়নে যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

বান্দরবান সদর ও লামার রূপসীপাড়া ইউনিয়নে যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

বান্দরবান প্রতিনিধি:

বাংলাদেশ যুব অধিকার পরিষদের বান্দরবান পার্বত্য জেলা শাখার আওতাধীন বান্দরবান সদর উপজেলা ও লামা উপজেলার ৩নং রূপসীপাড়া ইউনিয়ন শাখার আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।বান্দরবান সদর উপজেলা কমিটিবান্দরবান সদর উপজেলা শাখার অনুমোদিত আংশিক কমিটিতে নূরুল আমিনকে সভাপতি, আব্দুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল বশরকে সাধারণ সম্পাদক এবং ইমাম আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এ ছাড়া কমিটিতে পুষ্পা মনি ত্রিপুরা, আব্দুল মালেক, হুমায়ুন কবির, খালেদুন আক্তার, মো. খলিল, মঞ্জু বড়ুয়া, মো. জুয়েল, সুইচী বড়ুয়া, দুর্লভ মালিক, ওসমান গনি, উত্তম দত্ত, সাইফুল ইসলাম বেলাল, হাশেম মোল্লা, কুলছুম বেগম, মনি আক্তার, শিপন, সাজেদা বেগম, কমলা বড়ুয়া ও পটল বড়ুয়াসহ অনেকে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন।

Oplus_131072

অন্যদিকে লামা উপজেলার ৩নং রূপসীপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আগামী ছয় মাসের জন্য আরেকটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পার্বতী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজু দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুনিতা দাশ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিমা খাতুন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আস্মা আক্তার এবং সহ-সম্পাদক রঞ্জিনা আক্তার দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া পর্যটন বিষয়ক সম্পাদক চন্দ্রা বড়ুয়া, সহ-পর্যটন বিষয়ক সম্পাদক খালেদা বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জারুলী বড়ুয়া, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমি বেগম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কলি সোলতানা, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক খালেদা বেগম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মার্জিনা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পার্বতীন এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম দায়িত্ব পেয়েছেন।কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, ফাতেমা বেগম ও মিনুরারা বেগমের নাম রয়েছে।সংগঠনের পক্ষ থেকে নবগঠিত দুই শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে বান্দরবান সদর ও লামার রূপসীপাড়া ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটিগুলোর নেতৃত্বে আগামী ছয় মাসে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments