সৈয়দা ফারিয়া জাহান
একটি সুন্দর সকাল তোমায় আমি উপহার দিতে চাই।
পাখিদের কিচিরমিচির শব্দ,দক্ষিণা হাওয়া,সকালের রৌদ্রস্নাত প্রকৃতি এই সবকিছু আমি তোমাকে দিতে চাই।
তুমি কি কখনো খেয়াল করেছো ঘাসের উপর হেঁটে চলা পিঁপড়েরা কতো অদ্ভুত সুন্দর?
টিটিসির মাঠ তোমার খুব চেনা পরিচিত তবুও আমি তোমায় একটি সকাল দিতে চাই ঠিক আজকের সকালের মতো।ভেজাল পৃথিবীতে তোমার জন্য এতটুকু নির্ভেজাল ভালোবাসা আমি দিতে চাই।তুমি কি আসবে সেই রাঙ্গামাটির মতো?ইচ্ছে হলে কুয়াকাটার সাগরের মতো ভেসেও তুমি আসতে পারো।তুমি যেভাবেই আসো না কেন তোমার জন্য এই সকাল আমি উপহার দিতে চাই।তোমার হেঁটে চলা প্রতিটি রাস্তা আমাকে বার বার মনে করিয়ে দেয় তোমার কাছে আমি ঋণী।
এই সুন্দর সকালের বিনিময়ে কি তুমি আমায় ক্ষমা করবে?
তোমাকে নিয়ে উঁচু পাহাড়ে হেঁটেছি দেখেছি সমুদ্রের গর্জন তবে তোমাকে নিয়ে টিটিসির সকাল দেখিনি।তুৃমি কি সকল কাজ ফাঁকি দিয়ে আসবে দেখতে এই সুন্দর কাক ডাকা সকাল?
তোমার কাছে আমার প্রার্থনা তুমি পৃথিবীর সৌন্দর্য ভুলে যেও না,আরো অনেক অচেনা পথ পাড়ি দেয়া বাকি তোমার সাথে।দক্ষিণা বাতাসে শরীর যখন শিউরে উঠে তখন মাটির স্নিগ্ধ ঘাসে আমি তোমার চাহনি দেখি বার বার।তবে কি আমি তোমায় ভালোবাসি?





