Homeরাজনীতিবাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক নির্বাচিত আব্দুল...

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক নির্বাচিত আব্দুল মালেক

সুমন চৌধুরী, স্টাফ রিপোর্টার | বান্দরবান

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বান্দরবানের সংগঠক মো. আব্দুল মালেক। এ উপলক্ষে তিনি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় আব্দুল মালেক বলেন, সংগঠন তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের সংগঠিত করে অধিকার সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনসম্পৃক্ত বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তোলার জন্য তিনি কাজ করবেন।

নবনির্বাচিত এ নেতা সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। তাঁর এই নির্বাচনে বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments