
ক্যাপশনঃ অবহিত করণ সভার ছবি।
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান)
চট্টগ্রাম বিভাগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকের ৪ ঘটিকায় কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কারিতাস বাংলাদেশ এর আলীকদম উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন চাকমা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ইউকে এইড, সুইডিস আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (সিডা) ও জার্সি ওভারসিজ এইড এর অর্থায়নে এবং স্টার্ট ফান্ড এর কারিগরি সহযোগীতায় আলীকদম উপজেলায় দুটি ইউনিয়নে ৩৪৫ টি বন্যায় ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা ও বিভিন্ন তৈজসপত্র প্রদান করা হবে। শীগ্রই একটি নির্ভূল তালিকা প্রনয়েনের মাধ্যমে এসব সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও বন্যায় আংশিক ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামতের জন্যও প্রকল্প প্রদান করা হবে।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন কারিতাস বাংলাদেশ ও স্টার্ট ফান্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, নয়াপাড়া ইউনিয়নে প্রায় ২৮০ টি পরিবার বন্যায় ক্ষতিগস্থ হয়েছে। কিন্তু কারিতাসের উদ্যোগে ও স্টার্ট ফান্ড এর কারিগরি সহযোগীতায় নয়াপাড়া ইউনিয়নে ১৭০ পরিবারকে সহযোগীতা প্রদান করবে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ভবিষ্যতে এই সহযোগীতার পরিমান বাড়ানোর বিষয়ে বিবেচনা করলে এলাকাবাসী উপকৃত হবে। এই বাইরেও যারা পেশাদার কৃষক তাদের ক্ষয় – ক্ষতির পরিমান আরো ভয়াবহ। নয়াপাড়া ইউনিয়নে এমন অনেক কৃষক রয়েছে যাদের ব্যক্তিগত ক্ষয়-ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকারও উপরে। যে ক্ষতি পোষানো আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও আমরা তাদের পাশে সার্বক্ষনিক থাকার চেষ্টা করছি।





