Homeঅপরাধ ও আইনপ্রতারণা মামলার পরোয়ানাভুক্ত ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইমাম হাসান জুয়েল, চাপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে তিনটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক এক আসামিকে ঢাকা খিলগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. শিমুল হোসেন (পিতা: মো. সাজিমুল হোসেন), গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়া।
পুলিশ জানায়, বুধবার (১ জুলাই ২০২৬) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া পর্নোগ্রাফি মামলা নং-০১/৩০৪ (তারিখ: ১ জুলাই ২০২৬)-এ ১৯(২)/২৫(২) সাইবার সুরক্ষা আইন, ২০২৬; ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪), ৮(৫)(ক), ৭ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ৪১৯/৫০০ ধারায় পেনাল কোড, ১৮৬০-এর অভিযোগে তিনি পলাতক ছিলেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত শিমুল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments