
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
মানবিক দায়িত্ববোধ থেকে বান্দরবানের আলীকদম উপজেলার দুটি নূরানী ও হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক বেলার খাবারের আয়োজন করেছেন পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালী। এ উদ্যোগে প্রায় ৮০ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, গত ২৩ জুন উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের রেপারপাড়ী এলাকায় অবস্থিত তাজবীদুল কোরআন হিফযখানা ও নূরানী একাডেমির ৪৫ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ২ জুলাই একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নান মেম্বারপাড়া এলাকায় অবস্থিত কাছেমুল উলুম নূরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ৩৫ জন শিক্ষার্থীর জন্য একই কর্মসূচির আয়োজন করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার হিফজ ও নূরানী বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার পরিবেশনের পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষকরা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এমন উদ্যোগ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
স্থানীয় বাসিন্দারা পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ান, তবে তাদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের অন্যান্য বিত্তবানদেরও এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।





