Homeসর্বশেষ খবরআনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

“লেগে থাকবো সৎভাবে, স্বপ্নজয় আমাদের হবে”—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় উপজেলার দোহা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল কবির ও সহ-সভাপতি শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর.এস.এম. নিজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল উদ্দিন সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাংবাদিক রূপন দত্ত, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহসহ নোজাম, হাবিবুল্লাহ ও এরফান প্রমুখ।

বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কাজ পরিচালনার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments