HomeRecipesবিদেশমধ্যপ্রাচ্যের ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি, ওমানের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর স্মরণে পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার ওমানের আল হামেরিয়ায় মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের বাসভবনের ছাদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় আয়োজিত মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মোহাম্মদ এরশাদ।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক (সিআইপি) পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা নওশাদুল হক আল কাদেরী,
বক্তব্য রাখেন  মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আজমিরী, আশেকানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওমান কেন্দ্রীয় কমিটি সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দীন, আশেকানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি, আল হামেরিয়া শাখার সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, ওমানস্থ হাটহাজারী সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফুল ইসলাম, ওমান সিটি কমিটির সভাপতি মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু,  শাহ এমদাদীয়া, আল হামেরিয়া শাখার সভাপতি মোহাম্মদ আইয়ুব চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আহসান উল্লাহ, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ মোরশেদ, আবু সাঈদ, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জসীমউদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ সোলাইমান সুমন, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রেজাউল করিম সুমন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ হোসেন প্রমুখ । এছাড়াও  বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শোহদায়ে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও  সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নওশাদুল হক আল কাদেরী। পরে মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আজমিরী মিলাদ পরিচালনা করেন।
বক্তারা আহলে বাইতে রাসুল (সা.) ও শোহদায়ে কারবালার মহান আত্মত্যাগের শিক্ষা ধারণ করে ন্যায়, সত্য ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments