Homeঅপরাধ ও আইনরাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলারআসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক

রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলারআসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুব আলীকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব।
রোববার (২১ জুন) ভোরে র‌্যাব-৭-এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের হাজীপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সমশেরপাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে। জানা গেছে, আইয়ুব আলী তার আত্মীয় শাহ আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম মোজাফফর হোসেন বলেল, রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের অন্যতম এক আসমীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আসামিকে বাঘাইছড়ি উপজেলা থেকে চট্টগ্রামে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আইয়ুবকে র‌্যাব বাঘাইছড়ি থেকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে’।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments