Homeঅর্থনীতি ও ব্যবসাউলিপুর দুর্গাপুরে কোরবানির সর্বশেষ হাটে জমে উঠেছ পশুর হাট

উলিপুর দুর্গাপুরে কোরবানির সর্বশেষ হাটে জমে উঠেছ পশুর হাট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর হাটে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।
২৬ মে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর হাটে বসা বিশাল এই পশুর হাটে দেখা যায় অনেক -বিক্রেতারা গরু নিয়ে হাটে উপস্থিত হয়েছেন অনেক আগেই উপস্থিত গরু নিয়ে বিক্রেতা বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতি ছিলো অনেক । দূর-দূরান্ত থেকে আসা মানুষে উপস্থিতিতে হাটটি মুহূর্তেই জমিয়ে উঠে।
এছাড়াও একপর্যায়ে হাঁটে জায়গা কম হওয়ায় ছাগল নিয়ে রাস্তার ধারে বিক্রি করতে দেখা গেলে হাট কর্তৃপক্ষ রাস্তার পাশে থাকা নেতা এবং বিক্রেতার সার্বিক দেখাশোনা করতে দেখা যায়।

কুরবানীর পশু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিক্রেতারা পশুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন। পাশাপাশি দরদামেও খুব একটা ছাড় না থাকায় অনেকেই পছন্দের পশু কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরছেন।

অন্যদিকে বিক্রেতাদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, পশু লালন-পালনে খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ দাম পাচ্ছেন না। অনেক ক্রেতা কম দামে পশু কিনতে চাইলেও সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

হাট ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের মাত্র দুই দিন বাকি থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে পশুর দাম যাচাই করছেন। তবে হাটে ক্রয়-বিক্রয়ের পরিমাণ সন্তোষজনক বলেও জানান তারা। তবে গরু হাটে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। আজ ২৬,মে মঙ্গলবার কোরবানির পশুর সর্বশেষ হাট। হাট চলা কালীন সময়ে কুড়িগ্রাম চিলমারী রোড়ের দুর্গাপুর হাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন যানজট নিরসনে হিমসিম খাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments