Homeঅপরাধ ও আইনআনোয়ারায় বেশি দামে জ্বালানি তেল বিক্রয়, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারায় বেশি দামে জ্বালানি তেল বিক্রয়, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি ও মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় আনোয়ারা থানা পুলিশ উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Md Ahsanul Hoque on Hello world!