Homeখেলাধুলাআলীকদম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: উৎসবমুখর পরিবেশে জমজমাট সমাপনী

আলীকদম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: উৎসবমুখর পরিবেশে জমজমাট সমাপনী

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি



বান্দরবানের আলীকদমে ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ, উত্তেজনা ও উচ্ছ্বাসের আবহ।
রাতের আলোকসজ্জায় সজ্জিত মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে তৈরি হয় টানটান উত্তেজনা। প্রতিটি গোলের সুযোগে দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম। তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল হাসেম কোম্পানি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, বিএনপি নেতা মনজুর আলম বুলু, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দু শুক্কুরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এবং তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে ওঠে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments