Homeসর্বশেষ খবররাজারহাটে তিস্তা পাড়ের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো শান্তি সংঘ

রাজারহাটে তিস্তা পাড়ের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো শান্তি সংঘ

শাহিনুল ইসলাম লিটন কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রামে তিস্তা নদী তীরবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন শান্তি সংঘ- এর উদ্যোগে এবং প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট- এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

আজ ১৮ মার্চ (বুধবার) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রাম এলাকায় নদীভাঙন ও দারিদ্র্যপীড়ীত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী, নির্বাহী কমিটির সদস্য তানজিম হাসান ও হাসান মেহেদী। এছাড়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ওয়াদুদ রোহান, রমজান আলী ও মো. লাদেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠানে শান্তি সংঘের উপদেষ্টা খলিলুর রহমান রুকু উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলামসহ ভলান্টিয়াররাও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী বলেন,
“তিস্তা পাড়ের মানুষের সুখে-দুঃখে সব সময়ই শান্তি সংঘ পাশে ছিল। আমরা কখনোই এখানকার মানুষের অসহায়ত্বকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করিনি বরং একটি শ্রেণি তিস্তা পাড়ের মানুষের দুরবস্থাকে কাজে লাগিয়ে বালু চুরি, জুয়া ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। শান্তি সংঘ রাসূল (সা.) এর দেখানো পথ অনুসরণ করে স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”

এ সময় প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলাম বলেন, ভবিষ্যতেও ঈদসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষের পাশে থাকার চেষ্টা করবে তাদের সংগঠন।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো এ সময় ঈদ উপহার গ্রহণ করেন এবং উদ্যোগটির জন্য প্রচেষ্টা ফাউন্ডেশন, শান্তি সংঘ ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার বিতরণ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments