Homeসর্বশেষ খবরমাটিরাঙ্গায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা প্রদান

মাটিরাঙ্গায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা প্রদান

​কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

​পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগ করে নিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে মানবিক নগদ অর্থ সহায়তা ও শাড়ী এবং থ্রি- পিস প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভায় এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার,উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন অংঙ্গ সহযোগী নেতৃবৃন্দ,মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ যেন কেউ অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের জন্য এই বিশেষ উপহার পাঠিয়েছেন।

​নগদ অর্থ হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “ঈদের আগে এই টাকা আমাদের অনেক কাজে লাগবে। এতে আমরা পরিবারের জন্য সেমাই-চিনিসহ প্রয়োজনীয় বাজার করতে পারব।” পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments