Homeসর্বশেষ খবরবিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ

বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি)

প্রতিনিধি:রাঙামাটির বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনির উপস্থিতিতে থানা কম্পাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।প্যারেডে বিলাইছড়ি থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চৌকিদার সদস্যরা উপস্থিত ছিলেন।প্যারেড চলাকালে অফিসার ইনচার্জ ও থানার অন্যান্য কর্মকর্তারা চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়।এ সময় এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য চৌকিদারদের প্রতি আহ্বান জানানো হয়।চৌকিদারদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় অপরিচিত ব্যক্তির চলাচল, সন্দেহজনক কর্মকাণ্ড ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় রেখে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।সাপ্তাহিক চৌকিদার প্যারেডের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশ ও চৌকিদারদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments