Homeসর্বশেষ খবররাউজানে ভীমরুলের কামড়ে একব্যক্তি নিহত, গুরুতর আহত এক

রাউজানে ভীমরুলের কামড়ে একব্যক্তি নিহত, গুরুতর আহত এক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের রাউজানে ভীমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহাবুল আলম নামে আরো একজন ভীমরুলের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকার নোয়াপাড়া সেকশন -২ সড়কে। নিহত নাজিম উদ্দীন ও-ই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহম্মেদের পুত্র।
জানা যায়, নোয়াপাড়া সেকশন -২ সড়কের অবস্থিত আবদুল মতিনের চায়ের দোকানে চা-নাস্তা খেয়ে সকালে সড়কে হাটাহাটি করছিল নাজিম উদ্দীন ও মাহাবুল আলম। কিছু বুঝে উঠার আগেই ভীমরুলের দল হাটা অবস্থায় দুজনকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় নাজিমকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে (জে.কে মেমোরিয়াল হসপিটাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। অপরদিকে ভীমরুলের কামড়ে আহত মাহাবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে চিকিৎসা শেষে বিকালে বাড়ি ফিরে আসে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী প্রবাসী ইকবাল হোসেন বলেন, সকালে সড়কে হাটতে গিয়ে দেখি দুজনকে শতশত ভীমরুল আক্রমণ করেছে। এসময় সড়কের চলাচলকারী পথচারীরা ভীমরুলের আক্রমণ থেকে রক্ষা পেতে দিকবিদিক ছুটোছুটি করছিল নিজের রক্ষা করতে।
জে.কে হাসপাতালের চিকিৎসক স্বপন কান্তি দাশ বলেন, ভীমরুলের কামড়ে আক্রান্ত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। অপরদিকে ভীমরুলের কামড়ে আহত মাহাবুল আলমের বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান বলেন, ভীমরুলের কামড়ে আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইনফেকশন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত ইনজেকশন দেওয়া হয়। সাথে অন্যান্য ঔষধ সেবনের মাধ্যমে তাঁকে সুস্থ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments