Homeপ্রযুক্তিকর্মশালাচাঁপাইনবাবগঞ্জে হজ্ব পরবর্তী মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে হজ্ব পরবর্তী মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব অডিটোরিয়ামে শনিবার (২৭ জুন ২০২৬) মেসার্স হলি এয়ার সার্ভিসের উদ্যোগে “হজ্ব পরবর্তী মতবিনিময় সভা ও মিলনমেলা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের হজ্বযাত্রী, আগামী বছরের সম্ভাব্য হজ্বযাত্রী, আলেম-উলামা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ জন মেহমান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান আলোচকের বক্তব্য দেন মেসার্স হলি এয়ার সার্ভিসের চেয়ারম্যান শাইখ মুহাম্মদ এহসান উল্লাহ। তিনি হজের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং হজ্ব পরবর্তী জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, হজ্ব কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি মানুষের জীবনকে পরিবর্তনের এক অনন্য সুযোগ। হজ্ব থেকে অর্জিত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে একজন হাজী প্রকৃত অর্থেই হজ্বের সুফল লাভ করতে পারেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মেসার্স হলি এয়ার সার্ভিসের সিইও শহীদুল্লাহ আল মাহাদী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আহমাদুল্লাহ আল সিফাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাইখ আব্দুল আজিজ, খতিব, টিকরামপুর জামে মসজিদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন শাইখ মনিরুল ইসলাম, ইমাম, গাবতলা জামে মসজিদ।
এ সময় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাবেক ডিডি, ইসলামী ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ মো. সুলতান আহমেদ; বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মেসার্স হলি এয়ার সার্ভিসের উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ; চরবাগডাঙ্গা ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা মফিজ উদ্দিন; বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আওয়াল এবং শাহ সুলতান কামিল মাদরাসার প্রভাষক মো. আকবর আলী।
বক্তারা হজ্বের সঠিক ব্যবস্থাপনা, হজ্বযাত্রীদের সার্বিক সেবা এবং হজ্ব পরবর্তী সময়ে ইসলামী মূল্যবোধ অনুসরণ করে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা মেসার্স হলি এয়ার সার্ভিসের সেবার মান ও হজ্বযাত্রীদের প্রতি আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৭ সালের হজ্বের প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments