Homeঅপরাধ ও আইননাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকারও বেশি মূল্যের ৫০ হাজার ইয়াবা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকারও বেশি মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার

সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের একটি নির্জন এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ইয়াবাভর্তি কার্টন ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৪৭/৩-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ফুলাঝিড়ি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পাঁচটি কার্টন ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পাঁচটি কার্টন থেকে ৫০ হাজার ২১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে ৪৯ হাজার ৭২০ পিস খয়েরি রঙের এবং ৪৯৮ পিস সবুজ রঙের ছিল। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরালোভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments