back to top
Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ এর অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ এর অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। শনিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে এসআরবি। এ সময় অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল জব্দ করে এসআরবি-৫। এছাড়া আটক করা হয় মেহেদি নামে কিশোরকে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-৫ মিডিয়া সেল।
আটক মেহেদি (২৩) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাহাপাড়া গ্রামের রজিনা খাতুন ও আনারুল ইসলামের ছেলে
এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেল্লাল বাজার এলাকায় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে মেহেদিকে ২ লক্ষ ৯৫ হাজার টাকার ভারতীয় নেশার সিরাপ ফেয়ারডিল ও এস্কাফ সিরাপসহ আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক্টর ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

কোম্পানী কমান্ডার আরো জানান, ধৃত আসামী মেহেদির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত নেশার সিরাপ ও জব্দকৃত আলামতসমূহ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Md Ahsanul Hoque on Hello world!
Hotline / WhatsApp: ০১৮২৩৫৪৬৮৮৬, ০১৮১২৫০৩০৬৭
Email: support@vision24bangla.net | info@vision24bangla.net