back to top
Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক - ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক – ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহ জামাল ওরফে নাহিদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা পর্যন্ত জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শাহ জামাল ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদক সংরক্ষণের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Md Ahsanul Hoque on Hello world!
Hotline / WhatsApp: ০১৮২৩৫৪৬৮৮৬, ০১৮১২৫০৩০৬৭
Email: support@vision24bangla.net | info@vision24bangla.net