আনোয়ারা(চট্টগ্রাম ) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে আল আমিন সংঘের আয়োজনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে আনোয়ারা কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। এতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি হতে দশম শ্রেণীর প্রায় ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল আমিন সংঘের চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদার, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, শিক্ষক দেবাশীষ সরকার, রুবেল দেওয়ানজী, আবু নাসের, রেজাউল করিম, নান্টু কুমার নাথ, জুলেখা আক্তার, মাহবুবুর রহমান, জাকারিয়া, মোহাম্মদ নেজাম উদ্দিন ও ফারিহানুম বিনতে নেজাম প্রমুখ। এছাড়া এই পরীক্ষা চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া,পেকুয়া, টেকনাফ ও বান্দরবানে আয়োজন করা হয়।


