Homeঅপরাধ ও আইনশিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৯৮ বোতল ইস্কাফ সিরাপ এবং অপর একটি অভিযানে ০১ জন আসামীসহ ৫০ পিস ইয়াবা আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ ১০:৩০ ঘটিকায় আজমতপুর বিওপির নায়েক রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-মৃত তফিজ উদ্দিন, গ্রাম-হুদমাকে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ০৪:০০ ঘটিকায় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। উক্ত অভিযানে মোঃ মুরছালিন (২১), পিতা-ছানাউল, গ্রাম-শিয়ালমারাকে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ০১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বলেন “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments