Homeঅপরাধ ও আইনগোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত
বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন, নুনগোলা কেডিসি পাড়ার মোসা. আয়না খাতুন (৩৫), স্ত্রী মো. হেলাল উদ্দিন এবং একই এলাকার মোসা. রেহানা পারভীন (৪০), স্ত্রী মো. আব্দুল কাদের। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোমস্তাপুর উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সি-কোম্পানি ও রহনপুর বিওপির সদস্যরা অংশ নেন।
অভিযানকালে গ্রেপ্তার আয়না খাতুনের সেমিপাকা বসতবাড়ির গেটের সামনে থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments