Homeসর্বশেষ খবররাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় সদরের জলিল নগরস্থ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ সভা সম্পন্ন হয়।সভায় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রেরিত অনুদান প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠুভাবে বণ্টন, প্রশাসনিক সহযোগিতা ও সমন্বয় এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে উৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান উপজেলা শাখার সভাপতি লিটন মহাজন লিটু। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান উপজেলা শাখার সম্পাদক প্রণব চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম। অতিথি ছিলেন আদ্যাপীঠ ট্রাস্টিবোর্ডের সদস্য কাঞ্চন তালুকদার, দোলন কৃষ্ণ ঘোষ, নিমল আচার্য, মিন্টু রুদ্র পাল, যুবদল নেতা শাহাজান সাহিল, আরিফুল ইসলাম, সাইফুল আজম ছোটন, রিয়াজ উদ্দিন, রাজন ঘোষ, অসিম পাড়িয়াল, অরুন বিশ্বাস, বিপ্লব দাশ, রোমেন চৌধুরী, সুমন চক্রবর্তী, অনজন বিশ্বাস, টিটু মুহুরী, উল্লাস কর, সুজিত দাশ, রুবেল দে, দীপ্ত চৌধুরী, সজীব দে প্রমুখ।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments