Homeপ্রযুক্তিকর্মশালাপাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হকের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা সম্মিলিতভাবে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ, আশপাশের বিভিন্ন স্থান এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিদ্যালয়সহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। ডেঙ্গু প্রতিরোধে শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নয়, পরিবারের সদস্য ও স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচি থেকে বলা হয়, “আমরা সব পারি! কিন্তু শুধু আমরা পারলে হবে না—আপনাদেরকেও পারতে হবে।” ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবার ও নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রামে প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে। বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় যাতে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments