কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা:
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও অটুট করার লক্ষ্যে ও ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল এবং শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ১৮ ফিল্ড রেজির্মেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাস্তির প্রতীক পায়রা ও এক ঝাঁক বেলুন উড়িয়ে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।
মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবল টর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহন করেন। মাটিরাঙ্গা পৌরসভা একাদশ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ, বেলছড়ি ইউনিয়ন একাদশ, গোমতী ইউনিয়ন একাদশ, আমতলী ইউনিয়ন একাদশ, তাইন্দং ইউনিয়ন একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও মুখোমুখি হয় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় ২-২ ড্রয় হয়।টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে , নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। মাটিরাঙ্গা জোন সবসময় এলাকার শিক্ষার্থী ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পাশে থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বাড়বে বলে আমরা আশা করি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, গুইমারা রিজিয়ন এর জিটুআই মেজর জিয়াউর রহমান, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রেজওয়ান তৌফিক ই রিজভী, মাটিরাঙ্গা থানার ওসির প্রতিনিধি উপ-পরির্দশক (এসআই) আব্দুর রহিম, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,উপজেলা জামায়েত ইসলামীর আমির আব্দুল জলিল, এনসিপির জেলার আহ্বায়ক নুর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার ত্রুীড়া সংগঠক মো.সুলতান আহমেদ, সাংবাদিকবৃন্দ সহ ক্রীড়াসংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়,হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।





