Homeঅপরাধ ও আইনবদলগাছীতে যুবদল নেতার হুকুমে ও বাজারে পৃথক স্থানে রাস্তার পাশের গাছ কাটার...

বদলগাছীতে যুবদল নেতার হুকুমে ও বাজারে পৃথক স্থানে রাস্তার পাশের গাছ কাটার মহোৎসব

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

​নীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের প্রত্যক্ষ হুকুমে সুমন হোসেন নামের এক ব্যক্তি তার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ গাছ কাটতে বাধা দেওয়ার সাহস পায়নি।

এদিকে বিলাশবাড়ী ইউনিয়নের অপর একটি এলাকায় পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা সামাজিক বনায়নের আওতাভুক্ত এই গাছটি কেটে ফেলেন।

​পৃথক এই দুটি ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার ধারের গাছ পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে, তেমনি এগুলো সরকারি সম্পত্তি। এভাবে দিনের আলোতে ক্ষমতার দাপট দেখিয়ে গাছ কেটে নিয়ে যাওয়া সম্পূর্ণ অপরাধ। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

​এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে যুবদল নেতা ইনসান হোসেন গাছ কাটার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে সুমন ও কাবিল কর্তৃক গাছ কাটার বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই অবৈধ গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments