Homeঅপরাধ ও আইনবদলগাছীতে সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ

বদলগাছীতে সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ

​বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব বনগ্রাম আশ্রয়ন প্রকল্পের রাস্তার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাস্তার পাশে রোপণকৃত ইউক্যালিপটাস গাছ কাটার ঘটনা ঘটেছে। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মো: সুইট হোসেন এই গাছগুলো কেটেছেন বলে জানা গেছে।

​সুইট হোসেন জানান, উপজেলার কেশাইল গ্রামের মৃত হাসেম রেজা চৌধুরী (টগর) ছেলে ফরহান ফুয়াদ চৌধুরী (আনন্দ) তাঁর কাছে এই গাছগুলো বিক্রি করেছিলেন। গাছগুলো কাটার পর তিনি তা বিক্রির উদ্দেশ্যে কোলার বাজারের ‘লেবুর স’ মিলে (করাত কল) এনে রেখেছেন।

​সরকারি বা সামাজিক বনায়নের গাছ এভাবে ব্যক্তিমালিকানায় কেনাবেচা ও কাটার নিয়ম না থাকলেও, কীভাবে এই লেনদেন হলো তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। বনায়ন কর্মসূচির গাছ এভাবে কেটে ফেলায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 এ বিষয়ে বন বিভাগ গাছগুলো জব্দ করেছে কিন্তু কোন আইনি পদক্ষেপ গ্রহন করেনি।

Oplus_131072
🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments