Homeঅপরাধ ও আইনশিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও প্রসাধনীসহ বিভিন্ন মালামাল...

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও প্রসাধনীসহ বিভিন্ন মালামাল জব্দ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় শাড়ী, ১৬৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারী আইটেম এবং ০৪ কেজি জিরা আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি আজ ২৪ জুলাই ২০২৬ তারিখ রাত ৮:০০ ঘটিকায় পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সম্মুখস্থ পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ী, ১৬৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারী আইটেম এবং ০৪ কেজি জিরা আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-২,২৮,২১০/- (দুই লক্ষ আটাশ হাজার দুইশত দশ) টাকা। এ সময় চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত মালামাল এর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments