Homeপ্রযুক্তিকর্মশালাবিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান 

বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত(৫ বছরে ২৫ কোটি) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি নির্মিত রাস্তায় বৃক্ষরোপন কর্মসূচী চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন । 

 তিনি আরও জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( LGED) – এর উদ্যোগে বিলাইছড়ি হতে কারিগর পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণে প্রথমধাপে আমতলা পর্যন্ত  ৪ কিলোমিটার  রাস্তার দুই ধারে বিভিন্ন জাতের ৫০০  ফলজ,বনজ ও ঔষধি চারা রোপণ করা হচ্ছে।  তিনি আরও জানান, মাসব্যাপী রোপনে বর্তমানে  ৩০০  চারা রোপন করা হয়েছে। বাকী ২০০ চারা রাস্তার পাশে  রোপনে চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। আবহাওয়া ভালো থাকলে জনবলের মাধ্যমে দ্রুত রোপন করা হবে। সরকারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  পরিবেশে ভারসাম্য বজায় রাখতে, বন্যা, ভূমিধস, খরা, থেকে রক্ষা পেতে গাছের চারা রোপণের বিকল্প নেই। তাছাড়া বাড়ি ও রাস্তার  পাশে বিশুদ্ধ বায়ু, অক্সিজেন এবং ছায়া  পেতে ঝোপঝাড় গাছ রোপণ করা আমাদের মূল লক্ষ্য জানান এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments