Homeপ্রযুক্তিকর্মশালাফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার 

ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট  এসোসিয়েটস্ এর মাধ্যমে আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে বলে জানা গেছে।  রবিবার (১৯ জুলাই)  সকাল ১১ টায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে- উপজেলা কনফারেন্স রুমে  UK,AID,SIDA – ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহায়তায় এইসব ত্রাণ দেওয়া হবে অবহিতকণ সভায় জানা যায় । এসময় উপস্থিত ছিলেন ইউএনও’র প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওমর ফারুক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সুনীল কান্তি দেওয়ান, এস আই, সিরাজুল ইসলাম, আশিকার ম্যানেজার ( এ্যাডমিন) ডা.ঝুমালিয়া চাকমা,আশিকার  ফোকাল পারসন  রবিন চাকমা, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুজিত চাকমা,সজীব চাকমা, বিএনপির শান্তি রায় চাকমা (রায়ধন), কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার প্রমূখ। আরো  জানা গেছে, ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ আরও ৬০০( ছয়শত) পরিবারকে চাউল, তৈল, ডাল, আলু এবং সুরক্ষা কিডস্সহ – অন্যান্য সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments