Homeপ্রযুক্তিকর্মশালাদুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী(রাঙ্গামাটি)


বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোন (প্রযত্নে ৩৮ বীর) এর তত্ত্বাবধানে আজ(১৩ জুন) রোজ শনিবার ২০২৬ইং দুর্গম পানছড়ি এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাস্থ রাইখালী ইউনিয়নের দুর্গম পানছড়ি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম দ্বারা বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরন পরিচালনা করা হয়েছে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়ি ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকে স্বত:স্ফূর্ত ভাবে ৭৩ জন পাহাড়ি রোগী এসে বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। ভবিষ্যতেও এরূপ জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত থাকবে বলে সেনাবাহিনীসূত্রে জানা যায়।

উল্লেখ্য,রাজস্থলী উপজেলার অন্তর্গত প্রত্যন্ত এই এলাকায় কোন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক,এমনকি ওষুধের ফার্মেসি সুবিধা পর্যন্ত বিদ্যমান নেই। নূন্যতম মৌলিক চিকিৎসার সেবার জন্যেও এলাকাবাসীকে সুদূর রাজস্থলী উপজেলা সদরে যেতে হয়। বিশেষ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত পানছড়ি,ধনুছড়ি,নারানগিরি উঁচু পাড়া,লম্বাছড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা,বিভিন্ন প্রকার ত্রাণ,সহায়তা,পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তুলতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments