Homeঅপরাধ ও আইনবিজিবির জালে নারী মাদক কারবারি, উদ্ধার ২০হাজার পিস ইয়াবা

বিজিবির জালে নারী মাদক কারবারি, উদ্ধার ২০হাজার পিস ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে প্রায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর বহনকৃত দুটি কার্টন তল্লাশি করে আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নারী মাহমুদা খাতুন (৬২)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়,অধিনায়কের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত অঞ্চলে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments