আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকালে চাতরী চৌমুহনীস্থ মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহর পিতা মরহুম মোহাম্মদ আবদুল লতিফ, সংগঠনের সিনিয়র সদস্য মরহুম শহীদুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী, এবং সংগঠনের সহ-সভাপতি শিপন চৌধুরীর মাতা মরহুমা আয়শা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে মাদ্রাসার প্রায় ২৫০ জন হাফেজ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইসহাক, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ, সহ-সভাপতি শিপন চৌধুরী, সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফি আলম, অর্থ সম্পাদক ফরহাদ ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত, সদস্য মুরাজ ইকবাল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার আলো ফাউন্ডেশনের ভূমিকারও প্রশংসা করেন।





