Homeপ্রযুক্তিকর্মশালাচাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর উদ্যোগে যুব উন্নয়ন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর উদ্যোগে যুব উন্নয়ন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে যুব উন্নয়ন বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ।
কর্মশালায় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, “তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। এসডিএফ-এর এই উদ্যোগ জেলার বেকার যুবকদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments