Homeদুর্ঘটনারাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনেবিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনেবিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

প্রদীপ শীল, রাউজান, চট্টগ্রাম


রাউজানে একটি ভবনের ছাদে থাকা ৩৩ হাজার বোল্টেজের লাইনে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক যুবক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আহত যুবকের নাম আমানত হোসেন সাকিব (২৮)। তিনি বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামের ফেতা গাজী চৌধুরী বাড়ির মরহুম আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, গত শুক্রবার ১৫ মে বিকেলে রাউজানের ফকিরহাটের পশু হাসপাতাল সংলগ্ন আধুনিক কমিউনিটি ক্লাবের পেছনে ইউনুস ম্যানশনের ছাদে এ ঘটনা ঘটে।

আহত সাকিব বিকেলে ছাদে উঠলে ৩৩ হাজার বোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাকিব পরিবারসহ সেখানে ভাড়া বাসায় থাকেন।
সাকিবের চাচাতো ভাই মো. ইমন বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক বলেছেন তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, ভবনের উপরে বিদ্যুৎতের লাইন থাকায় পৌরসভা কর্তৃপক্ষ ও রাউজানের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তাকে ভবন বহুতল না তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি তা মানেননি।

ইউনুস ম্যানশনের মালিক ইউনুস সিকদার বলেন, বিদ্যুৎতের লাইন শুধু আমার না, অনেকের ভবনের উপরে আছে। আমি অনুমোদন নিয়ে ভবন করেছি।

এদিকে এবিষয়ে কিছুই জানেন না বলে জানান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল গহ্বর চৌধুরী।

Oplus_131072
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments