Homeঅপরাধ ও আইনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক


৩ মে ২০২৬ তারিখ ভোর ৪টার সময় ৫৩ বিজিবি এর ১টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুন্য লাইন হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল পরিচালনা করার সময় ০১ জন চোরাকারবারী বিজিরি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ১টি বস্তায় ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত ২৭ বোতল ভারতীয় মদের বাজার মূল্য ৪১,০০০/- (একচল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments