Homeরাজনীতিসিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের উপর ছাত্র শিবির কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে রাউজান সরকারি কলেজ ছাত্রদল। বুধবার, ২২ এপ্রিল দুপুরে রাউজান সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য কলেজ ছাত্রদল নেতা রাখেন সামির , এয়াকুব উদ্দিন আরিফ ,আছাদুজ্জামান শাওন, সাহেদ , মোঃ নাফিজ, তুহিন , জাওয়াদ। এসময় উপস্থিত ছিলেন ইয়ামিন, রিজভি, মোঃ রুমান, ফরহাদ , মোঃ সাগর , মোঃ সোহান , মোঃ আনাস , তানভির , রোহান, মোনতাসির , সামির প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচত শিবির ছাত্র রাজনীতিরি নামে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি করতে দেওয়া হবে না। গুপ্ত রাজনীতির মাধ্যমে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ছাত্রদল নেতারা গুপ্ত ছাত্রশিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পুলিশ প্রশাসনের নিকট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments