Homeঅপরাধ ও আইনআনোয়ারায় বেশি দামে জ্বালানি বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারায় বেশি দামে জ্বালানি বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাইসেন্স ছাড়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মেডিকেল মোড় ও সিইউএফএল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানে নেওয়াজ নাছিরকে ৩০ হাজার টাকা, মো. আজিজকে ৫ হাজার টাকা এবং মো. ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনায় আনোয়ারা থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

🖨️ প্রিন্ট নিউজচ্যানেল স্টাইল ফটো-কাট ব্যানার ডাউনলোড করুন
Download PhotoCut
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments