Homeঅপরাধ ও আইনপারকি সৈকতের আবাসিক হোটেলে অভিযান ১৪ নারী-পুরুষ আটক

পারকি সৈকতের আবাসিক হোটেলে অভিযান ১৪ নারী-পুরুষ আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা ‘সাগর ছাঁয়া’ নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে আসা যুবক-যুবতীদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাঁশখালী এলাকার মামুন (৪২),কর্ণফুলী এলাকার আবদুর রহমান (৪০),আব্দুল হালিম (২৮),চন্দনাইশ এলাকার জাহিদ উল্ল্যা (২৬),আনোয়ারা এলাকার সাকিব (২৩), সীপ্ত বিশ্বাস (২৬),পটিয়া এলাকার শকত আলী (২৭),আরফিন আক্তার (২৯),রিয়া দে (১৮),বাঁশখালী এলাকার জান্নাত বেগম (২৮),তাসমিন (১৮),চান্দগাঁও এলাকার সাদিয়া সুলতানা (১৮), পটিয়া এলাকার করিমা বেগম(২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে। এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট এক ব্যবস্থাপককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments